নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ সকাল ০৯:২৩:৩৭
যুক্তরাষ্ট্র- ইসরায়েল বেসামরিক এলাকায় হামলা করছে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, `বিশ্বব্যাপী বাজারে এই হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে।‘
তিনি আরও বলেন, `আমাদের ইরানিদের জন্য এই যুদ্ধের মূল্য পরিমাপের বাইরে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমাদের দেশের মানুষকে। কারণ হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকা এবং এমন সব স্থানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেখানে সর্বোচ্চ পরিমাণ প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি করা সম্ভব।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে চাইছেন।