নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪২:০৯
কবি মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার প্রদান করা হবে
কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
২৮ ফেব্রুয়ারি শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়র এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি
সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায়
বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার
সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে
এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী
ও সচিব উপস্থিত ছিলেন।
অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের
সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের
সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ
পদক প্রদান করা হবে।