নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ জুন ২০২৬ রাত ১০:১৯:০৭
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান
দেশের বিশিষ্ট আইনজ্ঞ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বারাকাহ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের কর্মময় জীবন ও অবদানকে স্মরণীয় করে রাখতে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ জীবদ্দশায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগরিক সমাজের একজন শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে তিনি সবসময় ন্যায়, সততা ও জনকল্যাণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।
স্মারক গ্রন্থটিকে তথ্যবহুল ও সমৃদ্ধ করতে দেশ-বিদেশে অবস্থানরত তার ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের কাছ থেকে লেখা, স্মৃতিচারণ, মূল্যবান তথ্য এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র আহ্বান করা হয়েছে। প্রাপ্ত লেখা ও উপকরণ থেকে নির্বাচিত বিষয়বস্তু স্মারক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হবে।
এ লক্ষ্যে স্মারক গ্রন্থ সম্পাদনা ও প্রকাশনার জন্য ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আগ্রহীদের আগামী ৯ জুনের মধ্যে লেখা, ছবি ও তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭।
ই-মেইল: barakahfoundation@gmail.com
হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩২১ ১৪৩৫২৮ নম্বরে তথ্য পাঠাতে পারেন।
তথ্য সমৃদ্ধ স্মারক গ্রন্থটি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের অগণিত ভক্ত-অনুরাগীর জন্য প্রেরণা এবং ইতিহাসের উৎস হিসেবে কাজ করবে।