মো. বাবুল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:২৮:৩৩
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের ফ্যামিলি ইফতার অনুষ্ঠিত
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর উদ্যোগে ফ্যামিলি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাগিচা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে আয়োজিত এ ইফতারে সদস্যদের পাশাপাশি তাদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাক-এর সাবেক সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব সাগর হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আদিত্য আরাফাত, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সাঈদ আহমেদ খান ও মো. বদিউজ্জামান, র্যাক-এর সাবেক সহ-সভাপতি রহমান মাসুদ, সিনিয়র সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্র্যাবের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলু ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিএমজেএফ-এর সাবেক সভাপতি গোলাম সামদানি।
এছাড়া র্যাক-এর বর্তমান কমিটির সভাপতি সাফি উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তাবারুল হক হিমেল, সহ-সভাপতি রফিক উজ্জামান, যুগ্ম সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, প্রচার সম্পাদক নাজনিন আক্তার লাকী, কল্যাণ সম্পাদক জান্নাত হিমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, মতলু মল্লিক, দুলাল হোসেন, জামিউল আহসান শিপলু ও মো. আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জনকণ্ঠ ও চ্যানেল এস-এর ক্রাইম রিপোর্টার মো. বাবুলও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে র্যাক-এর সভাপতি সাফি উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক হিমেল উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। তারা বলেন, অতিথিদের উপস্থিতি ও দিকনির্দেশনা সংগঠনের আগামীর পথচলাকে অনুপ্রাণিত করেছে। দেশের বাইরে অবস্থান করায় সরাসরি উপস্থিত থাকতে না পারলেও নিয়মিত খোঁজখবর ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সাংগঠনিক সম্পাদক মারুফ কিবরিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।