ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি সুমন সরদার, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন ও শাহিন আলম, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ জয়, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন এবং কার্যকরী সদস্য মাইনুদ্দীন চৌধুরী।বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডকে গণমাধ্যমে আরও বেশি প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা।প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মতলব উত্তরবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

১ ঘন্টা আগে

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’


আবাসন খাত, আইন, নিরাপদ বিনিয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’ শুরু করছে একুশে টেলিভিশন। দেশের আবাসন শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল ও তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।আবাসন খাত নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য থেকেই এই অনুষ্ঠানের পরিকল্পনা করেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রিহ্যাবের পরিচালক এবং রিহ্যাব প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম। তার পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনায় নির্মিত এই আয়োজনের মাধ্যমে আইন, আবাসন ও নিরাপদ বিনিয়োগের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা হবে।‘আইন ও আবাসন’ অনুষ্ঠানে দেশের আবাসন খাতের বর্তমান বাস্তবতা, বাজার পরিস্থিতি, বিদ্যমান আইন ও নীতিমালা, ফ্ল্যাট ও প্লট কেনার আগে করণীয়, নিরাপদ বিনিয়োগের কৌশল, ক্রেতাদের আইনি অধিকার এবং আবাসন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি উচ্চ সুদের ব্যাংক ঋণ, নির্মাণ ব্যয় বৃদ্ধি, কর কাঠামো, দীর্ঘমেয়াদি হাউজিং ফাইন্যান্স, পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব নির্মাণ এবং স্মার্ট হাউজিংয়ের মতো সমসাময়িক বিষয়ও গুরুত্ব পাবে।এছাড়া প্রতিটি পর্বে আবাসন খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহীদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ আইনি ও ব্যবহারিক পরামর্শ।একুশে টেলিভিশনের এই নতুন আয়োজন আবাসন খাত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ বিনিয়োগে উৎসাহ প্রদান এবং আইনভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে দর্শকদের জন্য একটি নির্ভরযোগ্য জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১ মাস আগে

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ


রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মো. রফিকুল ইসলামের বাবা হোসেন উদ্দিন (মালাচান) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজ ভোর ৪টার দিকে গজারিয়া হেলথ কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বাদ জোহর (দুপুর ২:৩০ মিনিট) মরহুমের দাফন সম্পন্ন হবে।রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন র‍্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক তাবারুল হকসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান র‍্যাক নেতৃবৃন্দ।

১ মাস আগে

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অন্যতম সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) সফলভাবে তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ১৭ জুন (বুধবার) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএফ-এর সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।সভাপতির বক্তব্যে ডিজিটাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট মোঃ দেলোয়ার হোসেন বলেন, “ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ, নতুন উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে ডিএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।”তিনি আরও বলেন, “দেশের গণমাধ্যম খাতে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় ডিএমএফ। গণমাধ্যমের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।”তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের এই যুগে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী এক বছরের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ৫০০ দক্ষ গণমাধ্যমকর্মী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে ডিএমএফ।সভায় আরও ঘোষণা করা হয় যে, “ডিজিটাল মিডিয়া ফোরাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” আগামী ২৫ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এ পুরস্কারের আবেদন প্রক্রিয়া ও জুরি বোর্ডের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।ডিএমএফ-এর উপদেষ্টা এবং স্টার নিউজের ওয়েব ও ডিজিটাল মিডিয়া লিড মইন উদ্দিন বকুল বলেন, “ডিজিটাল গণমাধ্যমে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের পেশাগত উন্নয়নে ডিএমএফ গত তিন বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”ডিএমএফ-এর উপদেষ্টা এবং দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনবল তৈরি একটি বড় চ্যালেঞ্জ। ডিএমএফ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।”তিনি আরও বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ এবং আধুনিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর গণমাধ্যমের উন্নয়নে কাজ করবে ডিএমএফ।”উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন একঝাঁক উদ্যমী, মেধাবী ও স্বপ্নবান ডিজিটাল গণমাধ্যমকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

২ মাস আগে

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

৩ জুন ২০২৬ রাত ১২:৪২:৫৪

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

১ জুন ২০২৬ বিকাল ০৪:১১:২৬

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

২২ মে ২০২৬ রাত ১০:৫৭:০৯

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

১৫ মে ২০২৬ রাত ০৮:০৯:১৪

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৫ মে ২০২৬ সকাল ১১:০৬:২৬

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:২১:১০

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ ছাড়লেন আকবর হোসেন

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ ছাড়লেন আকবর হোসেন

১১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৭:৪৯

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:২৭:৫১

চাঁদাবাজির কারণে কে আর খান মুরাদকে বহিষ্কার করলো চ্যানেল এস

চাঁদাবাজির কারণে কে আর খান মুরাদকে বহিষ্কার করলো চ্যানেল এস

৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:২২

রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের ফ্যামিলি ইফতার অনুষ্ঠিত

রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের ফ্যামিলি ইফতার অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:২৮:৩৩

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:৪৬:১০

শিরোনাম
‘যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে’ দায়বদ্ধতার অভাবেই যত্রতত্র কারখানা তৈরি ও পরিবেশ দূষিত হয়েছে: জলবায়ু প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা, নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত টেকনাফে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: নুরুল হক নুর রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমা‌রের দূতকে ডেকে জানা‌ল সরকার খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী ‘যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে’ দায়বদ্ধতার অভাবেই যত্রতত্র কারখানা তৈরি ও পরিবেশ দূষিত হয়েছে: জলবায়ু প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা, নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত টেকনাফে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: নুরুল হক নুর রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমা‌রের দূতকে ডেকে জানা‌ল সরকার খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী