নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ দুপুর ০২:১০:০৭
রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র্যাক-এর শোক প্রকাশ
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মো. রফিকুল ইসলামের বাবা হোসেন উদ্দিন (মালাচান) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজ ভোর ৪টার দিকে গজারিয়া হেলথ কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বাদ জোহর (দুপুর ২:৩০ মিনিট) মরহুমের দাফন সম্পন্ন হবে।
রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন র্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক তাবারুল হকসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান র্যাক নেতৃবৃন্দ।