নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৩:৪৬
নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের সতর্কবার্তা
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্য নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে হালনাগাদ নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাজ্যের সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ
ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে। এসব সহিংসতা নির্বিচারেও হতে পারে। এতে আরও
বলা হয়, আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।
সতর্কবার্তায় যুক্তরাজ্য আরও বলেন, বড় সমাবেশ এবং পুলিশ
বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ অন্যান্য স্থান থেকে দূরে থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের
পরামর্শ মেনে চলুন। সাবধানে চলাচলের পরিকল্পনা করুন এবং কোনো বিঘ্নের সম্মুখীন হলে
বিকল্প পরিকল্পনা নিশ্চিত করুন।