নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:২৫
পুলিশের জলকামান-গ্রেনেড উপেক্ষা করে যমুনার সামনে সরকারি কর্মচারীদের অবস্থান
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল করে অবস্থান করেছিলেন সরকারি কর্মচারীরা। তবে সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে একসময় ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কর্মচারীদের উপরে। তবে সবকিছু উপেক্ষা করে নিজেদের দাবি অনড় থেকে অবস্থান করছেন তারা।
৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মিছিলটি যমুনার সামনে পৌঁছালে
আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে
আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, মিছিল নিয়ে আসার সময় আইনশৃঙ্খলা
বাহিনী কোনো বাধা দেয়নি। যমুনার সামনে পৌঁছানোর পর হঠাৎ করেই জলকামান ও সাউন্ড গ্রেনেড
নিক্ষেপ করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনার সামনে থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে
না বলে জানান তারা। এখান থেকে চলে গেলে তাদের দাবি আদায় হবে না-বলেন তারা।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নবী এ বিষয়ে জানান,, সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।