নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ রাত ১০:১০:১১
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।
এরআগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া, প্রশাসনের উদ্যোগে নতুন দানবাক্স বসানো এবং মাজারের তিনটি ডেক সীলগালা করে সিসি ক্যামেরা বসানো ইস্যুতে আলোচনা-সমালোচনার মধ্যে সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়।