নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:২২
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। একটি চমৎকার বৈঠক হয়েছে এ সময় বলে জানিয়েছেন তিনি।
৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত এ বৈঠকে
পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয় ও দূতাবাসের
উর্বধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।
সূত্র জানায়, বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।