নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১১:০৭:২১
কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যাচেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাকিব নামে এক যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব নিয়মিত শহীদ মিনার এলাকায় আড্ডা দিতেন। আজও আড্ডা দেওয়ার সময় মোটরসাইকেলে কয়েকজন এসে তার ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
আহত রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে বলে দাবি তাদের।