নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ রাত ০৮:৫৪:৫০
জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে শরিকদের বৈঠকে প্রায় দুই শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠক শেষে নৈশভোজের আয়োজন রয়েছে।
বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।