নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৫
চ্যালেঞ্জ আছে, তবে নিরন্তর কাজ করার প্রত্যয় আইনমন্ত্রীর
নবগঠিত মন্ত্রীসভার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের পাহাড়সমান যে প্রত্যাশা, তা পূরণে নিরন্তর কাজ করে যাবেন। যদিও চ্যালেঞ্জ আছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন তাদের কথা স্মরণে রেখেই কাজ করব।