নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৩:৫৪
প্রেসক্লাবের শৌচাগার থেকে উদ্ধার হলো সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আলী মামুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের দোতলার বাথরুম
থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার স্ত্রী জেসমিন আরা বলেন, “রাতে উনি (আলী মাহমুদ) রাতে
বাসায় ফেরেনি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে আমি ও আমার জাতীয় প্রেস ক্লাবে
যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, ওয়াশ রুমে উনার
দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।”
মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান
বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া
হবে।”
আলী মাহমুদের জন্ম ১৯৫৬ সালে, রাজশাহীর পবায়। রাজশাহী
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। তার প্রথম
কর্মস্থল রাজশাহীর দৈনিক বার্তা। এরপর ঢাকায় এসে যোগ দেন দৈনিক দিনকালে। দীর্ঘ দিন
এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
আলী মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন; বিএনপির মিডিয়া সেলেরও তিনি সদস্য
ছিলেন।
আলী মাহমুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈনিক দিনকালসহ সাংবাদিকদের
মধ্যে শোকের ছায়া নেমে আসে। দৈনিক দিনকালের সাংবাদিকরা বলেন, অত্যন্ত সাদাসিদে মানুষ
ছিলেন আলী মাহমুদ। কারো বর্ণনায় তিনি ‘ আপাদমস্তক একজন ওয়ার্কিং জানালিস্ট’, তিনি সব সময়ে মাঠেই কাজ
করতেন।
তার মৃত্যুতে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত
সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি
শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ
আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ,
সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া পৃথক পৃথক শোক বার্তা দিয়েছেন। সেখানে মরহুমের আত্মর মাগফেরাত
কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। ।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া
সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী পৃথক শোক বার্তায় আলী মাহমুদের মৃত্যুতে
শোক প্রকাশ করেছেন।