নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৬:৪৫
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী আর নেই
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৮ মার্চ শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক।
দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।