আওয়াল সিকদার ইমন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ রাত ০৬:৪৬:০০
রাজধানীতে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে গ্রেফতার ৬৫
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগ।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩০ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।