নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২২:৩১
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এ তথ্য জানিয়েছেন।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে
রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম
সম্পর্কিত বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো।
মোহাম্মদ মনজুর হোসেন জানান, আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ
৪০-৪২ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, সেখানে
এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা
ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।
নির্বাচনে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল, আমরা
অসামারিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয়। সেটাও
যখন দিতে পারছে না তখন আমরা গাড়ি হায়ার করে হলেও সেনাসদস্যরা যাতে টহল দিতে পারে সে
ব্যবস্থা করা হচ্ছে।