নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:০০:১৫
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইভারস ইজাবস বলেন, আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। এ নির্বাচনে আরো পর্যবেক্ষক আসবেন।
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরো বলেন, নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কথা হয়েছে সিইসির সাথে।
আমরা খুব খুশি তাদের কার্যক্রম নিয়ে। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
এদেশে ৩০০ আসনে নির্বাচনি পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।