নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ রাত ০৭:২২:৩৫
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানী বনানীতে একটি বহুতল ভবনে কাপড়ের গোড়াউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কাজ শুরু করেছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ শুরু করতে পারে।