নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ বিকাল ০৩:০২:৫০
প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড, জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে এক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বুধবার (২০ মে) এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী।