নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:৪৮:০১
রামপুরায় নির্যাতনের পর হত্যার শিকার শিশু, কঠোর শাস্তির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের
রামপুরায় পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার রাতে তিনি রামপুরায় এ পরিবারের সাথে দেখা করেন।
তিনি এ সময় এই শিশুর পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন।
অপরাধী যত বড়ই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার
আশ্বাস দেন এনসিপি আহ্বায়কও ঢাকা-৮ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম এ সময় আরও বলেন, আমরা এই পরিবারের সঙ্গে সর্বাত্নকভাবে
পাশে আছি। আমরা যে কোনো মূল্যে এই হত্যার বিচার নিশ্চিত করবো। এটি একটি পরিকল্পিত হত্যঅকাণ্ড।
যারা জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে।
তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রত সময়ের মধ্যে আটক করে বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যে
একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।