নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১২:২৭
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি মারা গেছে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ২৭ দিন পর চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।
নয় বছরের হুজাইফা সুলতানা গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছিল।
এরপর প্রথমে তাকে কক্সবাজারের সদর হাসপাতালে, পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের অন্যপাশে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের সময় সীমান্তের অন্যপাশ থেকে আসা গুলিতে বাংলাদেশের বেশ কয়েকজন আহত হয়।