নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০৮:১৮
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের কাজ গতিশীল করতে তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি গত ৩০ আগস্ট (বৃহস্পতিবার) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানা গেছে।
দুদকের উপপরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই এবং এ সংক্রান্ত অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালককে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইন ও বিধি মোতাবেক এই যাচাই ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই সেনাপ্রধানের দাখিলকৃত মূল পূরণকৃত সম্পদ বিবরণী ২৩ পাতা এবং অপূরণকৃত মূল সম্পদ বিবরণী ৩ পাতাসহ ফরওয়ার্ডিং চিঠিসহ মোট ৩১ পাতার নথিপত্র বর্তমানে যাচাই-বাছাই ও পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের প্রক্রিয়ায় রয়েছে। এই অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে কমিশন।