সোহেল আমিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৫১
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন: সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা ও অভিনন্দন
ঢাকা জেলার সব পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপিত হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পুরো জেলায় নির্বিঘ্নে ও নিরাপদে পূজা সম্পন্ন হয়। পূজা চলাকালীন ঢাকা জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও নিরাপদ করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার শামীমা পারভীন।
তিনি এক বার্তায় জানান, সবার আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও সম্প্রীতির কারণেই এত বড় একটি ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বস্তরের সাধারণ মানুষের অনুরূপ সহযোগিতা প্রত্যাশা করেন।