নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:৩৬
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হলেন খালেদা জিয়াসহ ৬ জন
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হলেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বরুপ আরও ছয় নারীকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
এ সম্মাননা দেয়া হয়।
খালেদা জিয়ার পক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের হাত
থেকে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া পাঁচটি ক্যাটাগরিতে
পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়। এই বছর পুরস্কারপ্রাপ্তরা
হলেন—
-‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার
আক্তার
-‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা
খাতুন
-‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর
-‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা
বেগম
-‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা
ইয়াসমিন