নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৩১:১৩
জনপ্রশাসনে নতুন এপিডি আকনুর রহমান
মো. আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া এই অতিরিক্ত সচিবকে এপিডি অনুবিভাগের দায়িত্ব দিয়ে রোববার (২৯ মার্চ) আদেশ জারি করা হয়েছে।
সিভিল প্রশাসনে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই বিভাগ থেকে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা হয়। প্রায় চয় মাস থেকক এই পদটি শূন্য ছিল।