নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৯:৪৮
দেশের রাস্তায় ১,০০০-এর অধিক এনইভি’র মাইলফলক অর্জনে বিওয়াইডি বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজন
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, বাংলাদেশে তাদের যাত্রা শুরুর পর থেকে দেশের রাস্তায় ১,০০০-এর অধিক এনইভি’র যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। গত ১২ জুলাই, ২০২৬, ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ উপলক্ষে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতাবৃন্দ, ডিলার পার্টনার, এই খাতের অংশীজন, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে টেকসই মোবিলিটিকে ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে এ আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন ও চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।
বিওয়াইডির লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমিয়ে আনা। এ লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী নিউ এনার্জি ভেহিকেল নিয়ে আসার মাধ্যমে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায়, ২০২৪ সালের ০৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিওয়াইডি। তখন থেকেই বিভিন্ন দামের একাধিক এনইভি মডেলের মাধ্যমে নিজেদের পোর্টফলিও সমৃদ্ধ করার পাশাপাশি, বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে বিওয়াইডি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান বলেন, “১,০০০ এনইভি বিক্রির মাইলফলকে পৌঁছানো বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এটি আমাদের ওপর ক্রেতাদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে বিওয়াইডি চালুর পর থেকেই বিশ্বমানের পণ্য ও প্রযুক্তির মাধ্যমে টেকসই মোবিলিটিকে আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। পরিবেশবান্ধব যাতায়াতের এই যাত্রায় অংশ নেওয়ায় আমরা আমাদের ক্রেতা, ডিলার পার্টনার ও স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশে ইভি খাতের প্রতিষ্ঠা ও সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছে বিওয়াইডি। আজ ১,০০০ এনইভি বিক্রির মাইলফলক অর্জন বাংলাদেশে টেকসই মোবিলিটির ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিফলন। একটি টেকসই আগামীর দিকে দেশকে এগিয়ে নিতে সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী এনইভি সল্যুশন নিয়ে আসা ও ক্রেতাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।”
নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও টেকসই যাতায়াত ব্যবস্থার প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ আগামীতে তাদের কার্যক্রম আরও বাড়াবে। একইসাথে পরিচ্ছন্ন, স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে তারা।