নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪১:৫১
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.১। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭৫ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী
আবহাওয়াবিদ ফারজানা
সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানা গেছে। এটিকে হালকা শ্রেণির কম্পন হিসেবে বলছে আবহাওয়া বিভাগ। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।
ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প
পর্যবেক্ষণ সংস্থা
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি
সেন্টারের (ইএমএসসি)
তথ্য বলছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা
ছিল ১৫০ কিলোমিটার। আর কেন্দ্র ছিল সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার
উত্তর-পশ্চিমে।