নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৭
এনআইডি নিবন্ধন ফরম আপলোডে সময় বেঁধে দিলো ইসি
যেসব নাগরিকদের ভোটার নিবন্ধন ফরম-২ ইসির ডাটাবেইজ নেই। তাদের এ নিবন্ধন ফরম আগামী ৩০ জুনের মধ্যে আপলোড করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৮ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজ থাকলে নাগরিকদের তথ্যের সঠিকতা যাচাই সহজ হবে। এতে একদিকে এনআইডি’র তথ্য সংশোধনে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে, অন্যদিকে আমাদেরও সিদ্ধান্ত নিতে সহজ হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান যে, নির্বাচন শেষ হওয়ার পর থেকেই মাঠ কার্যালয়ে নিবন্ধন ফরম-২ স্ক্যান কার্যক্রম চলমান রয়েছে।
দ্রুততম সময়ে আপলোডের জন্য একটি সফটওয়্যারও প্রস্তুত করেছি আমরা। আগামী ৩০ জুনের মধ্যে ফরম-২ আপলোড কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।