নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৫:৫৭
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান হলেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রিপরিষদ
বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী
নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার
মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেল ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব
আহসান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্তান প্রতিমন্ত্রী মো.
নুরুল হক।
কমিটিকে সহায়তা করবেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব/প্রধানমন্ত্রীর
কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্য, সংষ্কৃতি, মাধ্যমিক
ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব।
কমিটির কার্যবলীর মধ্যে রয়েছে- জাতীয় পুরস্কার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন
মন্ত্রণালয়/বিভাগ থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা করা; বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রমনির্ধারণ
এবং প্রয়োজনে পরিবর্তনের জন্য সুপারিশ করা, নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব
পরীক্ষা করা ও সুপারিশ করা।
কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির
সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক
সহায়তা করবে।