নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:০৭
বিমানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (৩ মার্চ) সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান
মিল্লাত।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক
সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে
যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ
সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।