নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:৫০
যমুনায় নিরাপত্তা জোরদার, রাজধানীতে বিজিবি মোতায়েন
রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার।
৬ ফেব্রুয়ারি শুক্রবার বিজিবি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের
গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি
কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া
ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি
চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।
অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের
দাবিতে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করছে যমুনার সামনে।