নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৮
ঈদে অসহায় ও দুস্থ মানুষের পাশে মানবিক প্রত্যয় নিয়ে দাঁড়িয়েছে সফেন ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশ সমাচার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে মানবিক প্রত্যয় নিয়ে দাঁড়িয়েছে সফেন ফাউন্ডেশন ও দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার। রাজধানী ঢাকার মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান, সভাপতিত্ব করেন সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ড. খান আসাদুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. রেজাউল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সফেন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক এ কে মোহাম্মদ জাওয়াদুল হক, উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট আইনবিদ ব্যরিস্টার মোহাম্মদ সানজার, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, আরিয়ান কমিউনিকেশনস-এর স্বত্বাধিকারী মো. অহিদুল ইসলাম লিমন প্রমূখ।