নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:০২
টিশার্ট পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
টিশার্ট পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজের চিরাচরিত পোশাক টিশার্ট পরে সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।
আগেও নানা অনুষ্ঠানে তিনি প্রথাগত আনুষ্ঠানিক পোশাকের পরিবর্তে একটি সাধারণ টিশার্ট ও জিন্স পরে উপস্থিত হয়েছিলেন।