নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:৩৮
২৫ পুর্ণাঙ্গ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হলো মন্ত্রীসভা, শপথ বিকেলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে (প্রেসিডেন্টের কার্যালয়) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রীরা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন। অর্থাৎ ২৫ পুর্ণাঙ্গ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে মন্ত্রীসভা।
বেলা ১১টা থেকে নবনির্বাচিত সদস্যদের টেলিফোনে শপথের আমন্ত্রণ জানানো শুরু হয়। অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি এবার মন্ত্রিসভায় বেশ কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন।২৫ পুর্নাঙ্গ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন। আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পরাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রী সভায় যার থাকছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোকেট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ ( টেকনোকেট) আফরোজা খানম রিতা, শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম।
২৪ সদস্যের প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। তারা হলেন, এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্রেট)।