নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:৩৮
হারানো অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন তারেক রহমান
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের গত ১৬ বছরের হারানো অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নতুন এক 'জালেম' শক্তির উত্থানের বিরুদ্ধে দেশবাসীকে সতর্কও করেছেন।
তিনি বলেছেন, বিগত ১৫ বছরের নিশিরাতের ভোট ও আর-ডামি নির্বাচনের
সংস্কৃতি চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সমূলে বিনাশ হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের
১৩ কোটি ভোটারকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন এই বাংলাদেশ
জনগণের বাংলাদেশ। আগামী ১২ তারিখ আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করুন, যারা জনগণের
কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্ক মাঠের বিশাল
জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।
তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে
নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপগুলো স্মরণ করে বলেন, বিএনপিই প্রথম বাংলাদেশে নারীদের
জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিল। আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসলে
নারীদের কর্মসংস্থান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি
দেন।