নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ রাত ১০:৪৭:৪৭
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা উত্তর সিটিতে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া সিলেটে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, রাজশাহীতে মোবাশ্বের আলী এবং কুমিল্লা সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।