নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২২:৩২
বুধবার আসছে জামায়াতের ইশতেহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারি বুধবার জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।
সোমবার (১ ফেব্রুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত
করেছেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশ করা হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যত্ উন্নয়ন পরিকল্পনা সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে বলে জানিয়েছে জামায়াত। যেখানে জনতার ইশতেহার নামে অ্যাপভিত্তিক প্রচারণাও চালানো হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে ইশতেহারে।