নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৭:০০
ছায়া বাজেট প্রণয়নে নতুন কমিটি গঠন এনসিপির
ছায়া বাজেট প্রণয়ন কমিটি গঠন করেছে জুলাই যোদ্ধাদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কমিটিতে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে প্রধান এবং আবদুল্লাহ আল ফয়সালকে উপ-প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই ‘ছায়া বাজেট প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্য যারা
মাহবুব আলম মাহির, জাবেদ রাসিন, আলাউদ্দিন মোহাম্মদ, সাগুফতা বুশরা মিশমা, সাদিয়া ফারজানা দিনা, আশেকীন আলম, নাভিদ নওরোজ শাহ, ফরহাদ সোহেল, ইশতিয়াক আকিব, মাজেদুল ইসলাম, তৌকির আজিজ, আছিয়া আক্তার রেমিজা ও সজিব ওয়াফি।