নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩০:৩৯
বিএনপির কাইয়ুমের বিরুদ্ধে করা নাহিদের রিট খারিজ
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জে নাহিদের রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি
মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন। এর ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে
কাইয়ুমের আর বাধা রইলোন।
এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের
প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রিটটি করেন। কাইয়ুমের
প্রার্থিতা স্থগিত চাওয়া হয় রিটে।
রিট খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম
বলেছেন, আমরা আপিল বিভাগে যাবো, দ্বৈত নাগরিকত্ব থাকা কারো নির্বাচন করার বৈধতা থাকতে
পারে না। এমএ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে
সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ
মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন তিনি।
তিনি এক বিবৃতিতে বলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন
ছড়ানো হয়েছে যে আমি ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক এবং সেখানে আমার বাড়ি বা
বিনিয়োগ রয়েছে। এসব তথ্য মিথ্যাচারে পরিপূর্ণ। ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি এবং
অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না।