নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:১১
মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল: জামায়াত আমির
সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল জানিয়ে ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়ে আমরা আর ফিরতে চাই না।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।
জামায়াত আমির লিখেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয়পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমনপীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।
‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’