নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩২:৪৩
সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টায় তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করবে।
এদিকে আগামীকাল ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।