নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৮:৪৬
চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে: জামায়াত আমির
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দলের লোকরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।
৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনী
জনসভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি।
আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান
করেছেন তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।
জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।
এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য জনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য
ধরে রেখেছে অসৎ রাজনীতি।
তিনি বলেন, হবিগঞ্জের চা বাগানকে আধুনিকরণ করা হবে। ধর্মের
ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।