নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৭:১৮
এবারের নির্বাচন হবে দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ জীবন দিয়েছে, বিগত সরকারের আমলে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের এই মূল্যায়ন কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। এবারে নির্বাচন শুধু দেশের জন্য প্রতিনিধি নির্বাচন করার জন্য নয়, এবারের নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠনের নির্বাচন।
৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ
বিদ্যালয় (বড় মাঠ) মাঠে জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী গণসমাবেশে তিনি এ সব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের
রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কথা বলার স্বাধীনতা পায়নি। একইভাবে বাংলাদেশের
মানুষ তাদের অর্থনৈতিক অধিকার থেকে অনেকটা পিছিয়ে গেছে।
তিনি বলেন, দেশের যুবক তরুণের যেভাবে কর্মসংস্থান তৈরির
ব্যবস্থা করার কথা ছিল, সেভাবে ব্যবস্থা হয়নি। দেশের মা-বোনদেরও সেভাবে মূল্যায়ন
করা হয়নি। দেশের কৃষকদের যেভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কথা ছিল, সেভাবে তাদের
সহায়তা করা হয়নি।