নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ রাত ০৭:৪৮:১৩
ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই: রিজভী
সোমবার (৩১ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইসলামী ঐক্যজোটের নেতারা। এ সময় ইসলামী ঐক্যজোটের জোটের যুগ্ম মহাসচিব মাওলানা মো. ইলিয়াস আতহারি, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুমায়ুন কবির, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হাফেজ বেলাল হোসাইন, মহাসচিব এইচ এম বরকতুল্লা ঢাকা মহানগর প্রচার সম্পাদক মুফতি আল আমিন উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ইসলামী ঐক্যজোট বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছে। বর্তমানে গণতন্ত্রকে সুদৃঢ় করতে ইসলামী ঐক্যজোট আগের মতোই বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির মহাসচিব বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সকলকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেয়ার জন্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।পরে ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দকে তিনি শুভেচ্ছা জানান।