নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৩:১৭
বুধবার প্রকাশ হচ্ছে জামায়াতের নির্বাচনী ইশতেহার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ ফেব্রুয়ারি বুধবার প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জামায়াত বলছে, ‘নিরাপদ বাংলাদেশ’ গঠনের প্রত্যয় থেকে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা, গণতন্ত্রের বিকাশ, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হবে।