নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৮:৩১
নিজেদের মধ্যে ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। তবে নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না।
এ সময় তিনি সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, বিগত সরকার ইতিহাস নিজেদের মতো করে রচনা করেছিল। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করে।