মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:৪৩
নরসিংদী শহর জামায়াতের নতুন আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শহর শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুর রহমান। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি নতুন আমীর নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মোঃ ইব্রাহিম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ খান এবং নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুজ্জামান ইসলাম তালুকদার।
সংগঠনের রুকনদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন জামায়াতের সাংগঠনিক গণতান্ত্রিক চর্চার প্রতিফলন বলে মনে করেন সংশ্লিষ্টরা।