নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ দুপুর ০১:২২:৪৮
সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন।
১৭ মার্চ মঙ্গলবার দলটির প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এর আগে ঈদের দিন সকালে জামায়াত আমির তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানায় দলটির প্রচার বিভাগ।