নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৪:৫১
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে জাতীয় কৃষক শক্তির শোক
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মাতা আমেনা বেগমের (১০৩) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ( ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) মো রাকিবুল হাসান রানা স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আমেনা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
তাঁরা আরও বলেন, মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।